1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Mollikkhan01@gmail.com : ajkerchandraganj :
  3. rapiurrahman123@gmail.com : RAPI UR RAHMAN : RAPI UR RAHMAN
  4. sanjusouravjournalists@gmail.com : Sanju Banik Sourav : Sanju Banik Sourav
  5. mdsiamhossen166@gmail.com : SIAM HOSSEN : SIAM HOSSEN
  6. yesainm489@gmail.com : YASIN ARAFAT : YASIN ARAFAT
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ২:৪৫|
শিরোনামঃ
বগুড়ায় লোটো শোরুম ম্যানেজার পিন্টু হত্যা মামলা: প্রধান পলাতক আসামি সাহস গ্রেপ্তার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ আলী সাংবাদিক হত্যাকাণ্ড: বিচার, জবাবদিহি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক বগুড়ার সোনাতলায় নিখোঁজের চার দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার, মা গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সম্পাদক আলাউদ্দিন অসুস্থ, দোয়া কামনা বাগেরহাটে এনাবেল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল বলিউড জনপ্রিয় অভিনেতা রনিত রায়ের ৬১তম জন্মদিন আজ

বাংলাদেশি ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা, ভবন থেকে পালাতে গিয়ে ভারতীয় যুবকের মৃত্যু

ইয়াছিন আরাফাত।
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৩ Time View
২১৮

ইয়াছিন আরাফাত, লক্ষ্মীপুর জেলা, প্রতিনিধি।

ভারতের অন্ধ্রপ্রদেশে এক বাংলাদেশি ফার্মেসি শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির।

বিরুদ্ধে। ওই শিক্ষার্থীকে একা পেয়ে নিপীড়নের চেষ্টা করার পর পালানোর সময় বহুতল ভবন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার অচ্যুতাপুরম এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম
ইটিভি ভারতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, ফার্মেসিতে স্নাতক পর্যায়ে পড়াশোনা করা ওই
বাংলাদেশি শিক্ষার্থী সম্প্রতি অচ্যুতাপুরমে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। একই বাসায় স্থানীয় এক ব্যক্তি
থাকতেন, যিনি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীর পাশের একটি বহুতল ভবনে ঝাড়খণ্ডের বাসিন্দা কমলেশ যাদব (৪৩) ভাড়া থাকতেন।
তিনি স্থানীয় একটি মদের দোকানে কর্মরত ছিলেন।
দোকানের সামনে দিয়ে যাতায়াতের সময় তিনি ওই শিক্ষার্থীকে কয়েকবার দেখেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার দিন শিক্ষার্থীর পুরুষ সহপাঠী বা বন্ধু কাজে বাইরে
গেলে তিনি বাসায় একা ছিলেন। এ সময় যাদব ওই বাসায় গিয়ে শৌচাগার পরিষ্কার করে দেওয়ার কথা বলেন।

কিছুক্ষণ সেখানে থাকার পর তিনি ওই শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ।এ সময় শিক্ষার্থী বাধা দিলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সুযোগ পেয়ে ওই শিক্ষার্থী বাসা থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যান এবং স্থানীয় কয়েকজনকে ঘটনাটি জানান।

অন্যদিকে, বিষয়টি বুঝতে পেরে যাদব ভবন থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি ভবনের একটি পিলার বেয়ে নিচে
নামার চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।ঘটনার তদন্ত শুরু হয়েছে। আনাকাপল্লী জেলা পুলিশের সার্কেল ইন্সপেক্টর চন্দ্রশেখর রাও জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: ইটিভি ভারত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  1. © All rights reserved © 2026