1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Mollikkhan01@gmail.com : ajkerchandraganj :
  3. rapiurrahman123@gmail.com : RAPI UR RAHMAN : RAPI UR RAHMAN
  4. sanjusouravjournalists@gmail.com : Sanju Banik Sourav : Sanju Banik Sourav
  5. mdsiamhossen166@gmail.com : SIAM HOSSEN : SIAM HOSSEN
  6. yesainm489@gmail.com : YASIN ARAFAT : YASIN ARAFAT
৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| দুপুর ১২:৫৭|
শিরোনামঃ
পঞ্চগড় তুলারডাঙ্গা ব্যস্ততম সড়কের অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার। পঞ্চগড়ে পানি ব্যবস্থাপনা ও সেচ ব্যবস্থাপনায় কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু চন্দ্রগঞ্জে সাংবাদিককে হেনস্তা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ চন্দ্রগঞ্জে সাংবাদিকের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে অসদাচরণ, মারধরের হুমকির অভিযোগ পঞ্চগড়ে স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টা পর রেললাইনে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাহ বগুড়ার ধুনটে মসজিদে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চকরিয়ায় ছাত্রদল নেতা জিসানকে অপহরণের পর হত্যা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রাকিব পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ—চন্দ্রগঞ্জে কিশোর গ্যাং নিয়ে উদ্বেগ পরিবর্তনের পরও চাঁ’দাবাজের ভ’য় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী’ : পাটওয়ারীর এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী নাছিমা বেগম

২০ টাকার তেলে ২০০ টাকা ভাড়া বৃদ্ধি জিম্মি যাত্রীরা

ইয়াছিন আরাফাত।
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ Time View
৬৪

ইয়াছিন আরাফাত, লক্ষ্মীপুর জেলা, প্রতিনিধি।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর কয়েকটি আন্তঃজেলা রুটে এসি বাসের ভাড়া ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়ানোর অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, নিয়ন্ত্রক সংস্থার কার্যকর নজরদারি না থাকায় বাস মালিকরা ইচ্ছামতো ভাড়া আদায় করছেন।

রাজধানীর গুলিস্তানে সাকুরা পরিবহনের কাউন্টারে ঢাকা-বরিশাল ও ঢাকা-ঝালকাঠি রুটের যাত্রীরা জানান, আগে নন-এসি বাসের ভাড়া ৬০০ টাকা থাকলেও এখন তা ৬৫০–৭০০ টাকা নেওয়া হচ্ছে। একইভাবে এসি বাসের টিকিট ৭০০ থেকে বাড়িয়ে ৮০০ টাকা নেওয়ার অভিযোগ করেন তারা।

বরিশালে বড় বোনের শেষকৃত্যে যেতে থাকা পলাশ কান্তি বলেন, নন-এসি বাসে টিকিট না পেয়ে বাধ্য হয়ে ১০০ টাকা বেশি দিয়ে ৮০০ টাকায় এসি টিকিট কিনেছেন।

এসি বাসের জন্য বর্তমানে সরকারের নির্ধারিত কোনো ভাড়ার তালিকা নেই। গত ৯ এপ্রিল সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছিলেন, এসি বাস ও মিনিবাসের জন্য ভাড়ার তালিকা এবং ডিজিটাল ভাড়া প্রদর্শনের ব্যবস্থা করা হবে। তবে এ বিষয়ে কোনো অগ্রগতি জানেন না বলে জানিয়েছেন বিআরটিএ কর্মকর্তারা। যাত্রীদের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া এসি বাসের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগও সীমিত বলে জানিয়েছেন তারা।

তবে ভাড়া ইচ্ছামতো বাড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন সাকুরা পরিবহনের নির্বাহী আবু বকর সিদ্দিক। তাঁর দাবি, জ্বালানি তেলের দাম বাড়ার পর নন-এসি বাসে ২৫ টাকা এবং এসি বাসে ৫০ টাকা ভাড়া বাড়ানো হয়েছে। দূরত্ব অনুযায়ী ভাড়া ভিন্ন হতে পারে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, ৩৬ আসনের একটি বাসে প্রতি ট্রিপে প্রায় ৪ হাজার টাকা অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছে এবং এসি বাসে ব্যয় আরও বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  1. © All rights reserved © 2026