1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Mollikkhan01@gmail.com : ajkerchandraganj :
  3. rapiurrahman123@gmail.com : RAPI UR RAHMAN : RAPI UR RAHMAN
  4. sanjusouravjournalists@gmail.com : Sanju Banik Sourav : Sanju Banik Sourav
  5. mdsiamhossen166@gmail.com : SIAM HOSSEN : SIAM HOSSEN
  6. yesainm489@gmail.com : YASIN ARAFAT : YASIN ARAFAT
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:৫১|
শিরোনামঃ
তীব্র যানজটে নাকাল চন্দ্রগঞ্জ মাছ বাজার মেইনরোড, দেখার কেউ নেই! বেগমগঞ্জ উপজেলার আমানুল্ল্যাহপুরে মিজান নামের এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ জনগণের প্রত্যাশা পূরণে আধুনিক চন্দ্রগঞ্জ গড়ার স্বপ্ন মো. হুমায়ুন কবিরের বগুড়ায় লোটো শোরুম ম্যানেজার পিন্টু হত্যা মামলা: প্রধান পলাতক আসামি সাহস গ্রেপ্তার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ আলী সাংবাদিক হত্যাকাণ্ড: বিচার, জবাবদিহি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক বগুড়ার সোনাতলায় নিখোঁজের চার দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার, মা গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সম্পাদক আলাউদ্দিন অসুস্থ, দোয়া কামনা বাগেরহাটে এনাবেল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ।

আশুলিয়ায় সিলিন্ডারবাহী গাড়িতে আগুন, নিহত ১ আহত ১৭

ইয়াছিন আরাফাত।
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ Time View
১৯৩

ইয়াছিন আরাফাত, লক্ষ্মীপুর জেলা, প্রতিনিধি।

আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের একটি কারখানার প্রাঙ্গণে গ্যাস সিলিন্ডারবাহী গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত ও অন্তত ১৭জন আহত হয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে জিরাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ডিইপিজেড ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। কারখানা প্রাঙ্গণে থাকা অন্তত ছয়টি কার্গোতে আগুন ছড়িয়ে পড়ে। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলপিজি গ্যাস পরিবহনকারী একটি কার্গোতে থাকা সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনায় আহত অন্তত ১৭ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এদিকে কারখানার বাইরে সিলিন্ডারের আঘাতে জয়নব (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকার মো. আলীর স্ত্রী। স্থানীয়দের ভাষ্য, মেয়ের বাসায় বেড়াতে আসা জয়নব বিস্ফোরণের শব্দ শুনে বাইরে বের হলে একটি সিলিন্ডার উড়ে এসে তার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিরাপত্তা বিধি বা আইনের কোনো ব্যত্যয় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  1. © All rights reserved © 2026