1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Mollikkhan01@gmail.com : ajkerchandraganj :
  3. rapiurrahman123@gmail.com : RAPI UR RAHMAN : RAPI UR RAHMAN
  4. sanjusouravjournalists@gmail.com : Sanju Banik Sourav : Sanju Banik Sourav
  5. mdsiamhossen166@gmail.com : SIAM HOSSEN : SIAM HOSSEN
  6. yesainm489@gmail.com : YASIN ARAFAT : YASIN ARAFAT
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:৫৩|
শিরোনামঃ
তীব্র যানজটে নাকাল চন্দ্রগঞ্জ মাছ বাজার মেইনরোড, দেখার কেউ নেই! বেগমগঞ্জ উপজেলার আমানুল্ল্যাহপুরে মিজান নামের এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ জনগণের প্রত্যাশা পূরণে আধুনিক চন্দ্রগঞ্জ গড়ার স্বপ্ন মো. হুমায়ুন কবিরের বগুড়ায় লোটো শোরুম ম্যানেজার পিন্টু হত্যা মামলা: প্রধান পলাতক আসামি সাহস গ্রেপ্তার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ আলী সাংবাদিক হত্যাকাণ্ড: বিচার, জবাবদিহি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক বগুড়ার সোনাতলায় নিখোঁজের চার দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার, মা গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সম্পাদক আলাউদ্দিন অসুস্থ, দোয়া কামনা বাগেরহাটে এনাবেল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ।

বগুড়ায় চুরি হওয়া ৩ মোটরসাইকেল উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মো: রাকিব হাসান
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ Time View
১৯৩

বগুড়ায় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ কথিত চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটির পাশাপাশি পরিত্যক্ত অবস্থায় আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে বাজাজ ডিসকভার ১১০ সিসির একটি সাদা-কালো মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর বগুড়া-হ-১৭-০১০৪। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়।

মামলার পর জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে ডিবির একটি দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩০)-কে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ চুরি করা মোটরসাইকেলটি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা এলাকার মো. শাহজাদা মিয়া ও মো. জাহাঙ্গীর আলমের কাছে বিক্রি করার কথা জানান। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাহাট বাজারের মাংস হাটি এলাকা থেকে শাহজাদা মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এরপর শাহজাদা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী বাজারের ব্র্যাকমোড়সংলগ্ন একটি মেকানিকের দোকান থেকে মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, জাহাঙ্গীর আলমের হেফাজত থেকে বাদীর চুরি যাওয়া বাজাজ ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ফুলবাড়ী থানার বালারহাট বাজারে তাপসের দোকানের সামনে পাকা রাস্তা থেকে মালিকবিহীন অবস্থায় আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—বগুড়ার শাজাহানপুর উপজেলার মালিপাড়া পূর্বপাড়ার মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩০), কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা এলাকার মো. শাহজাদা মিয়া এবং একই এলাকার মো. জাহাঙ্গীর আলম।

ডিবি সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার শাহজাদা মিয়ার বিরুদ্ধে একটি চুরি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় উদ্ধার হওয়া অপর দুটি মোটরসাইকেল কার এবং সেগুলো কোথা থেকে চুরি হয়েছে, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  1. © All rights reserved © 2026