1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Mollikkhan01@gmail.com : ajkerchandraganj :
  3. rapiurrahman123@gmail.com : RAPI UR RAHMAN : RAPI UR RAHMAN
  4. sanjusouravjournalists@gmail.com : Sanju Banik Sourav : Sanju Banik Sourav
  5. mdsiamhossen166@gmail.com : SIAM HOSSEN : SIAM HOSSEN
  6. yesainm489@gmail.com : YASIN ARAFAT : YASIN ARAFAT
১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৫:০৬|
শিরোনামঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চার প্রশাসনিক পদে নতুন নিয়োগ ৪ নং পশ্চিম লতিফপুর ওয়ার্ডকে আধুনিক গ্রাম হিসেবে গড়তে চান মেম্বার পদপ্রার্থী আজিম হোসেন হারুন তীব্র যানজটে নাকাল চন্দ্রগঞ্জ মাছ বাজার মেইনরোড, দেখার কেউ নেই! বেগমগঞ্জ উপজেলার আমানুল্ল্যাহপুরে মিজান নামের এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ জনগণের প্রত্যাশা পূরণে আধুনিক চন্দ্রগঞ্জ গড়ার স্বপ্ন মো. হুমায়ুন কবিরের বগুড়ায় লোটো শোরুম ম্যানেজার পিন্টু হত্যা মামলা: প্রধান পলাতক আসামি সাহস গ্রেপ্তার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ আলী সাংবাদিক হত্যাকাণ্ড: বিচার, জবাবদিহি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক বগুড়ার সোনাতলায় নিখোঁজের চার দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার, মা গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সম্পাদক আলাউদ্দিন অসুস্থ, দোয়া কামনা

বগুড়ায় বাসে ৭৭৫ পিস ইয়াবাসহ কক্সবাজারের আবুল কালাম গ্রেফতার

মো: রাকিব হাসান
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ Time View
১৯০

বগুড়ায় বাসে ৭৭৫ পিস ইয়াবাসহ কক্সবাজারের আবুল কালাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক|মীর মো:রাকিব হাসান

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসহ আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়ার একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানটি শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে জনৈক মো. ইউসুফের বাড়ির সামনে পাকা সড়কে পরিচালিত হয়। এ সময় ঢাকা থেকে রংপুরগামী অরিন ট্রাভেলসের যাত্রীবাহী কোচ (রেজি. নং ঢাকা মেট্রো-ব-১২-৩৯২০) থামিয়ে তল্লাশি চালানো হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, বাসটির এফ-১ আসনে বসে থাকা আবুল কালামের দেহ তল্লাশি করে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো নীল রঙের জিপারযুক্ত চারটি পলি প্যাকেট পাওয়া যায়। এর মধ্যে তিনটি প্যাকেটে কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ছিল। সেখান থেকে মোট ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার আবুল কালাম কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়া নালা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. বক্তার আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের একটি চালান পাচারের খবর পেয়ে উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন, ২০২৬) আইন, ২০১৮-এর ৫৬ ধারায় মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলাটি দায়ের করেন।

মাদকদ্রব্যের এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  1. © All rights reserved © 2026