1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Mollikkhan01@gmail.com : ajkerchandraganj :
  3. rapiurrahman123@gmail.com : RAPI UR RAHMAN : RAPI UR RAHMAN
  4. sanjusouravjournalists@gmail.com : Sanju Banik Sourav : Sanju Banik Sourav
  5. mdsiamhossen166@gmail.com : SIAM HOSSEN : SIAM HOSSEN
  6. yesainm489@gmail.com : YASIN ARAFAT : YASIN ARAFAT
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:৫২|
শিরোনামঃ
তীব্র যানজটে নাকাল চন্দ্রগঞ্জ মাছ বাজার মেইনরোড, দেখার কেউ নেই! বেগমগঞ্জ উপজেলার আমানুল্ল্যাহপুরে মিজান নামের এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ জনগণের প্রত্যাশা পূরণে আধুনিক চন্দ্রগঞ্জ গড়ার স্বপ্ন মো. হুমায়ুন কবিরের বগুড়ায় লোটো শোরুম ম্যানেজার পিন্টু হত্যা মামলা: প্রধান পলাতক আসামি সাহস গ্রেপ্তার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ আলী সাংবাদিক হত্যাকাণ্ড: বিচার, জবাবদিহি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক বগুড়ার সোনাতলায় নিখোঁজের চার দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার, মা গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সম্পাদক আলাউদ্দিন অসুস্থ, দোয়া কামনা বাগেরহাটে এনাবেল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ।

তানোরে মেয়েদের নামে সম্পত্তি লিখে দেওয়াকে কেন্দ্র করে বাবা-মাকে পিটিয়ে জখমের অভিযোগ

রাজু আহমেদ
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View
১৫০

তানোরে মেয়েদের নামে সম্পত্তি লিখে দেওয়াকে কেন্দ্র করে বাবা-মাকে পিটিয়ে জখমের অভিযোগ

রাজু আহমেদ| স্টাফ রিপোর্টার

রাজশাহীর তানোরে দুই মেয়ের নামে সম্পত্তি রেজিস্ট্রি করে দেওয়াকে কেন্দ্র করে বাবা ও মাকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তানোর উপজেলার ৭ নম্বর চাঁন্দুড়িয়া ইউনিয়নের হাড়দহ সিলিমপুর গ্রামের মো. আনোয়ার হোসেন (৫০), পিতা মৃত শুকুর মন্ডল, প্রায় এক মাস আগে নিজ নামে থাকা সম্পত্তি তার দুই মেয়ের নামে রেজিস্ট্রি করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮) ক্ষিপ্ত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে নিজ বাড়ির সামনে শফিকুল ইসলাম আনোয়ার হোসেন ও তার স্ত্রী মোছা. ফাতেমা বেগমকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। গালিগালাজ করতে নিষেধ করলে একপর্যায়ে শফিকুল কাঠের বাটাম দিয়ে ফাতেমা বেগমকে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও কালশিরা জখম হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে আনোয়ার হোসেনকেও কাঠের বাটাম দিয়ে মারধর করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

পরে আহত ফাতেমা বেগমকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি রেখে চিকিৎসা দেন।

এ ঘটনায় মো. আনোয়ার হোসেন তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই গ্রামের মো. জেকের আলী, মো. মান্নান ও মো. আল আমিনকে সাক্ষী করা হয়েছে।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে অভিযোগে অভিযুক্ত শফিকুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  1. © All rights reserved © 2026