1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Mollikkhan01@gmail.com : ajkerchandraganj :
  3. rapiurrahman123@gmail.com : RAPI UR RAHMAN : RAPI UR RAHMAN
  4. sanjusouravjournalists@gmail.com : Sanju Banik Sourav : Sanju Banik Sourav
  5. mdsiamhossen166@gmail.com : SIAM HOSSEN : SIAM HOSSEN
  6. yesainm489@gmail.com : YASIN ARAFAT : YASIN ARAFAT
১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৫:০৩|
শিরোনামঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চার প্রশাসনিক পদে নতুন নিয়োগ ৪ নং পশ্চিম লতিফপুর ওয়ার্ডকে আধুনিক গ্রাম হিসেবে গড়তে চান মেম্বার পদপ্রার্থী আজিম হোসেন হারুন তীব্র যানজটে নাকাল চন্দ্রগঞ্জ মাছ বাজার মেইনরোড, দেখার কেউ নেই! বেগমগঞ্জ উপজেলার আমানুল্ল্যাহপুরে মিজান নামের এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ জনগণের প্রত্যাশা পূরণে আধুনিক চন্দ্রগঞ্জ গড়ার স্বপ্ন মো. হুমায়ুন কবিরের বগুড়ায় লোটো শোরুম ম্যানেজার পিন্টু হত্যা মামলা: প্রধান পলাতক আসামি সাহস গ্রেপ্তার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ আলী সাংবাদিক হত্যাকাণ্ড: বিচার, জবাবদিহি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক বগুড়ার সোনাতলায় নিখোঁজের চার দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার, মা গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সম্পাদক আলাউদ্দিন অসুস্থ, দোয়া কামনা

সৌদিতে মিসাইল আতঙ্কে রায়পুরার সৌরভের মৃত্যু

ইয়াছিন আরাফাত।
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ Time View
১৭০

ইয়াছিন আরাফাত, লক্ষ্মীপুর জেলা, প্রতিনিধি

সৌদি আরবের জেদ্দায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের (মিসাইল) আতঙ্কে দ্রুত ছাদ থেকে নামতে গিয়ে ভবন থেকে পড়ে সৌরভ ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। একই দিন বিকেলে সহকর্মীরা তার পরিবারকে মৃত্যুর বিষয়টি জানান।

নিহত সৌরভ ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলাম ও রেনু বেগম দম্পতির একমাত্র সন্তান। তিনি জেদ্দার ‘আলসাইম’ নামক প্রতিষ্ঠানের অধীনে একটি ব্যাংকে অফিস সহকারী (টি-বয়) হিসেবে কর্মরত ছিলেন। মাত্র এক বছর আগে ছুটি কাটিয়ে তিনি পুনরায় সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সৌরভ জেদ্দায় তার আবাসন ভবনের ছাদে ছিলেন। ওই সময় ইয়েমেন থেকে ছোড়া

একটি মিসাইল জেদ্দার দিকে ধেয়ে আসার সতর্কবার্তা (অ্যালার্ট) মোবাইল ফোনে দেখে আতঙ্কে দ্রুত ছাদ থেকে নিচে নামার চেষ্টা করেন তিনি।

সিঁড়ি দিয়ে দ্রুত নামার সময় তারের সঙ্গে পা পেঁচিয়ে পড়ে যান এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে সহকর্মীরা তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সৌদি পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিগতের মা রেনু বেগমের আকুতি, ‘ছেলেকে শেষবারের মতো দেখতে চাই, নিজের হাতে তাকে দাফন করতে চাই।’বাবা আমির ইসলাম সরকারের কাছে দ্রুত ছেলের লাশ দেশে আনার আবেদন জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, ঘটনাটি জেনেছি। নিহতের স্বজনেরা যোগাযোগ করলে লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  1. © All rights reserved © 2026