1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Mollikkhan01@gmail.com : ajkerchandraganj :
  3. rapiurrahman123@gmail.com : RAPI UR RAHMAN : RAPI UR RAHMAN
  4. sanjusouravjournalists@gmail.com : Sanju Banik Sourav : Sanju Banik Sourav
  5. mdsiamhossen166@gmail.com : SIAM HOSSEN : SIAM HOSSEN
  6. yesainm489@gmail.com : YASIN ARAFAT : YASIN ARAFAT
১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৫:০৩|
শিরোনামঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চার প্রশাসনিক পদে নতুন নিয়োগ ৪ নং পশ্চিম লতিফপুর ওয়ার্ডকে আধুনিক গ্রাম হিসেবে গড়তে চান মেম্বার পদপ্রার্থী আজিম হোসেন হারুন তীব্র যানজটে নাকাল চন্দ্রগঞ্জ মাছ বাজার মেইনরোড, দেখার কেউ নেই! বেগমগঞ্জ উপজেলার আমানুল্ল্যাহপুরে মিজান নামের এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ জনগণের প্রত্যাশা পূরণে আধুনিক চন্দ্রগঞ্জ গড়ার স্বপ্ন মো. হুমায়ুন কবিরের বগুড়ায় লোটো শোরুম ম্যানেজার পিন্টু হত্যা মামলা: প্রধান পলাতক আসামি সাহস গ্রেপ্তার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ আলী সাংবাদিক হত্যাকাণ্ড: বিচার, জবাবদিহি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক বগুড়ার সোনাতলায় নিখোঁজের চার দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার, মা গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সম্পাদক আলাউদ্দিন অসুস্থ, দোয়া কামনা

সুন্দরবনে দুর্ধর্ষ ‘হাত কাটা রফিক’ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ কামরুল ইসলাম
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ Time View
১৩৩

সুন্দরবনে দুর্ধর্ষ ‘হাত কাটা রফিক’ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি|মো:কামরুল ইসলাম টিটু

সুন্দরবনে অভিযান চালিয়ে ‘হাত কাটা রফিক’ নামে পরিচিত একটি ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুন্দরবনসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—একটি আগ্নেয়াস্ত্র (বন্দুক), বেশ কয়েকটি রামদা ও চাপাতি, ধারালো ছুরি এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে কথিত ‘হাত কাটা রফিক’সহ দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে সুন্দরবনের সম্ভাব্য আস্তানাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত আইনগত প্রক্রিয়া অনুযায়ী পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  1. © All rights reserved © 2026