1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Mollikkhan01@gmail.com : ajkerchandraganj :
  3. rapiurrahman123@gmail.com : RAPI UR RAHMAN : RAPI UR RAHMAN
  4. sanjusouravjournalists@gmail.com : Sanju Banik Sourav : Sanju Banik Sourav
  5. mdsiamhossen166@gmail.com : SIAM HOSSEN : SIAM HOSSEN
  6. yesainm489@gmail.com : YASIN ARAFAT : YASIN ARAFAT
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:৫৪|
শিরোনামঃ
তীব্র যানজটে নাকাল চন্দ্রগঞ্জ মাছ বাজার মেইনরোড, দেখার কেউ নেই! বেগমগঞ্জ উপজেলার আমানুল্ল্যাহপুরে মিজান নামের এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ জনগণের প্রত্যাশা পূরণে আধুনিক চন্দ্রগঞ্জ গড়ার স্বপ্ন মো. হুমায়ুন কবিরের বগুড়ায় লোটো শোরুম ম্যানেজার পিন্টু হত্যা মামলা: প্রধান পলাতক আসামি সাহস গ্রেপ্তার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ আলী সাংবাদিক হত্যাকাণ্ড: বিচার, জবাবদিহি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক বগুড়ার সোনাতলায় নিখোঁজের চার দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার, মা গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সম্পাদক আলাউদ্দিন অসুস্থ, দোয়া কামনা বাগেরহাটে এনাবেল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ।

বগুড়ায় শজিমেকে হামলায় ৪ আনসার সদস্য আহত, আটক ৪

মো:রাকিব হাসান
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ Time View
৯৮

বগুড়ায় শজিমেকে রোগীর স্বজনদের হামলায় ৪ আনসার সদস্য আহত, আটক ৪

নিজস্ব প্রতিবেদক|মীর মো:রাকিব হাসান

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় চারজন আনসার সদস্য আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণকে হাসপাতালে আনার পর তাকে ট্রলিতে স্থানান্তর করা নিয়ে ট্রলিম্যানদের সঙ্গে তার কয়েকজন বন্ধুর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই তরুণের সঙ্গে থাকা কয়েকজন ট্রলিম্যানকে মারধর করলে কর্তব্যরত আনসার সদস্যরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন।

পরে ওই ব্যক্তিরা আবারও ট্রলিম্যানকে মারধরের চেষ্টা করলে আনসার সদস্যরা বাধা দেন। এ সময় আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মোস্তাফিজুর, আনোয়ার হোসেন, শাহীন ও আজাদ নামে চার আনসার সদস্য আহত হন। তাদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রোগীর চার বন্ধুকে আটক করে। বগুড়া গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রে এ ধরনের ঘটনায় রোগী, স্বজন, চিকিৎসক, কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  1. © All rights reserved © 2026