1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Mollikkhan01@gmail.com : ajkerchandraganj :
  3. rapiurrahman123@gmail.com : RAPI UR RAHMAN : RAPI UR RAHMAN
  4. sanjusouravjournalists@gmail.com : Sanju Banik Sourav : Sanju Banik Sourav
  5. mdsiamhossen166@gmail.com : SIAM HOSSEN : SIAM HOSSEN
  6. yesainm489@gmail.com : YASIN ARAFAT : YASIN ARAFAT
১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৫:৫৪|
শিরোনামঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চার প্রশাসনিক পদে নতুন নিয়োগ ৪ নং পশ্চিম লতিফপুর ওয়ার্ডকে আধুনিক গ্রাম হিসেবে গড়তে চান মেম্বার পদপ্রার্থী আজিম হোসেন হারুন তীব্র যানজটে নাকাল চন্দ্রগঞ্জ মাছ বাজার মেইনরোড, দেখার কেউ নেই! বেগমগঞ্জ উপজেলার আমানুল্ল্যাহপুরে মিজান নামের এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ জনগণের প্রত্যাশা পূরণে আধুনিক চন্দ্রগঞ্জ গড়ার স্বপ্ন মো. হুমায়ুন কবিরের বগুড়ায় লোটো শোরুম ম্যানেজার পিন্টু হত্যা মামলা: প্রধান পলাতক আসামি সাহস গ্রেপ্তার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ আলী সাংবাদিক হত্যাকাণ্ড: বিচার, জবাবদিহি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক বগুড়ার সোনাতলায় নিখোঁজের চার দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার, মা গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সম্পাদক আলাউদ্দিন অসুস্থ, দোয়া কামনা

কক্সবাজারে পুলিশের স্ত্রীকে ধর্ষণ আসামির যাবজ্জীবন কারাদণ্ড।

ইয়াছিন আরাফাত।
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭১ Time View
২৫১

ইয়াছিন আরাফাত, লক্ষ্মীপুর জেলা, প্রতিনিধি।

কক্সবাজারের চকরিয়ায় এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় পারভেজ মো. আবুল কালাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

এ ছাড়া মামলার অন্য একটি ধারায় পারভেজকে আরও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সব সাজা একসঙ্গে কার্যকর হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু হানিফ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) তাওহীদুল আনোয়ার।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলী তাওহীদুল আনোয়ার মামলার বিবরণ তুলে ধরে জানান, ২০২৫ সালের ১৫ জুলাই রাতে চকরিয়া থানায় কর্মরত এক পুলিশ সদস্যের বাড়িতে পারভেজসহ কয়েকজন প্রবেশ করে।

মামলার অভিযোগ অনুযায়ী, বাড়িতে ঢোকার পর তারা সেখানে থাকা মালামাল লুট করে। এরপর ওই পুলিশ সদস্যের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে চকরিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে হাজির করা হয়।

মামলার অন্যতম আসামি পারভেজ মো. আবুল কালাম চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মেহের আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলী তাওহীদুল আনোয়ার জানান, মামলাটির দীর্ঘ শুনানি শেষে আদালত উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করেন। এরপর ধর্ষণের অভিযোগে পারভেজ মো. আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এর পাশাপাশি তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ছাড়া মামলার অন্য একটি ধারায় পারভেজকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আদালতের আদেশ অনুযায়ী সবগুলো সাজা একসঙ্গে চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  1. © All rights reserved © 2026