
ইয়াছিন আরাফাত, লক্ষ্মীপুর জেলা, প্রতিনিধি।
🚨 রায়পুরে দুই শিক্ষার্থীকে ঘিরে নতুন রহস্য—‘নিখোঁজ’ নয়, কক্সবাজারে আনন্দ ভ্রমণ⁉️
📝লক্ষ্মীপুরের রায়পুরে দুই শিক্ষার্থীকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। পরিবারের কাছে বিষয়টি নিখোঁজ মনে হলেও পরে জানা গেছে, তারা দুজনই ঢাকা থেকে কক্সবাজারে আনন্দ ভ্রমণে গেছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।
তবে তাদের এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—এ ধরনের ঘটনা সত্যিকারের নিখোঁজ শি/শু ও ব্যক্তিদের সন্ধান কার্যক্রমে কী প্রভাব ফেলতে পারে❓
কোনো শি/শু বা শিক্ষার্থী নিখোঁজ হলে পরিবার, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দ্রুত অনুসন্ধানে নেমে পড়েন। কিন্তু পরে যদি দেখা যায়, নিখোঁজের খবরটি প্রকৃত নিখোঁজ নয়, বরং পূর্বপরিকল্পিতভাবে বাইরে বেড়াতে যাওয়ার ঘটনা—তাহলে একই সময়ে সত্যিকারের নিখোঁজ শি/শুদের অনুসন্ধানে জনসচেতনতা ও প্রশাসনিক মনোযোগে বি/ভ্রা/ন্তি তৈরি হওয়ার আশ/ঙ্কা থাকে।
👉 তাই অভিভাবকদের প্রতি অনুরোধ—সন্তান কোথাও যাওয়ার আগে বিষয়টি জানানো এবং যোগাযোগের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে কোনো শি/শু নিখোঁজ হলে তথ্য যাচাই করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলভাবে তথ্য প্রচার করা প্রয়োজন।
একটি ভুল তথ্য যেন সত্যিকারের নিখোঁজ কোনো শি/শুর সন্ধানকে আড়াল না করে।