1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Mollikkhan01@gmail.com : ajkerchandraganj :
  3. rapiurrahman123@gmail.com : RAPI UR RAHMAN : RAPI UR RAHMAN
  4. sanjusouravjournalists@gmail.com : Sanju Banik Sourav : Sanju Banik Sourav
  5. mdsiamhossen166@gmail.com : SIAM HOSSEN : SIAM HOSSEN
  6. yesainm489@gmail.com : YASIN ARAFAT : YASIN ARAFAT
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ১:০৪|
শিরোনামঃ
চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ আলী সাংবাদিক হত্যাকাণ্ড: বিচার, জবাবদিহি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক বগুড়ার সোনাতলায় নিখোঁজের চার দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার, মা গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সম্পাদক আলাউদ্দিন অসুস্থ, দোয়া কামনা বাগেরহাটে এনাবেল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল বলিউড জনপ্রিয় অভিনেতা রনিত রায়ের ৬১তম জন্মদিন আজ চন্দ্রগঞ্জ বাজারে ড্রেনেজ উন্নয়নকাজ এগিয়ে চলছে, জলাবদ্ধতা নিরসনের আশা

পঞ্চগড়ে ৫ বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থীকে দিনব্যাপী স্কাউট প্রশিক্ষণ

সঞ্জু বনিক সৌরভ
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ Time View
১৯৪

পঞ্চগড়ে ৫ বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থীকে দিনব্যাপী স্কাউট প্রশিক্ষণ

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়ে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দায়িত্বশীলতা বিকাশে দিনব্যাপী স্কাউট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সদর উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের ১১০ জন শিক্ষার্থী ও স্কাউট প্রশিক্ষণার্থী অংশ নেয়।

বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া সিপাইপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় সদর উপজেলা শাখার আয়োজনে এবং মাগুড়া সিপাইপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ‘দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়।

কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় সদর উপজেলা শাখার সম্পাদক মো. তাহেরুল ইসলাম এবং বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির লিডার ট্রেনার প্রতিনিধি দীপক চন্দ্র সরকার (এলটি)। স্বাগত বক্তব্য দেন মাগুড়া সিপাইপাড়া উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার মো. আরিফ আল হাসান।

এ সময় মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ করিম মণ্ডল, মাগুড়া সিপাইপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিল হোসেনসহ শিক্ষক, স্কাউট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করাই এ ধরনের প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, নেতৃত্ব, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে।

দিনব্যাপী প্রশিক্ষণে স্কাউটিংয়ের বিভিন্ন বিষয়, দলগত কার্যক্রম, নেতৃত্ব ও দায়িত্ব পালনের বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের বিষয়ে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের ১১০ জন শিক্ষার্থী ও স্কাউট প্রশিক্ষণার্থী অংশ নেয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষাজীবনের পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে যুক্ত হলে শিক্ষার্থীদের নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সামাজিক দায়িত্ববোধ বিকাশের সুযোগ তৈরি হয়। নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা আরও বাড়বে বলে প্রত্যাশা আয়োজকদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  1. © All rights reserved © 2026