1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Mollikkhan01@gmail.com : ajkerchandraganj :
  3. rapiurrahman123@gmail.com : RAPI UR RAHMAN : RAPI UR RAHMAN
  4. sanjusouravjournalists@gmail.com : Sanju Banik Sourav : Sanju Banik Sourav
  5. mdsiamhossen166@gmail.com : SIAM HOSSEN : SIAM HOSSEN
  6. yesainm489@gmail.com : YASIN ARAFAT : YASIN ARAFAT
৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| দুপুর ১২:২১|
শিরোনামঃ
পঞ্চগড় তুলারডাঙ্গা ব্যস্ততম সড়কের অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার। পঞ্চগড়ে পানি ব্যবস্থাপনা ও সেচ ব্যবস্থাপনায় কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু চন্দ্রগঞ্জে সাংবাদিককে হেনস্তা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ চন্দ্রগঞ্জে সাংবাদিকের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে অসদাচরণ, মারধরের হুমকির অভিযোগ পঞ্চগড়ে স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টা পর রেললাইনে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাহ বগুড়ার ধুনটে মসজিদে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চকরিয়ায় ছাত্রদল নেতা জিসানকে অপহরণের পর হত্যা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রাকিব পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ—চন্দ্রগঞ্জে কিশোর গ্যাং নিয়ে উদ্বেগ পরিবর্তনের পরও চাঁ’দাবাজের ভ’য় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী’ : পাটওয়ারীর এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী নাছিমা বেগম

চন্দ্রগঞ্জ থানায় টহল গাড়ির সংকট বাড়ছে পুলিশের কর্মচাপ

SIAM HOSSEN
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫২ Time View
২৪১

চন্দ্রগঞ্জ থানায় টহল গাড়ির সংকট,বাড়ছে পুলিশের কর্মচাপ

চন্দ্রগঞ্জ  প্রতিনিধি: সিয়াম হোসেন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় পর্যাপ্ত টহল গাড়ি না থাকায় পুলিশি কার্যক্রম পরিচালনায় নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বর্তমানে মাত্র একটি গাড়ি দিয়ে থানার টহল, অভিযান, অভিযোগ তদন্তসহ বিভিন্ন জরুরি কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এতে একাধিক স্থানে একই সময়ে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। 

 

থানা সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ থানা এলাকার পরিধি ও জনসংখ্যা তুলনামূলকভাবে বেশি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন অভিযোগের তদন্ত, মাদকবিরোধী অভিযান, আসামি গ্রেপ্তার ও জরুরি ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশের যানবাহনের প্রয়োজন হয়। কিন্তু একটি গাড়ি দিয়ে এসব কার্যক্রম পরিচালনা করতে গিয়ে পুলিশকে অতিরিক্ত চাপের মধ্যে কাজ করতে হচ্ছে।

 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, পর্যাপ্ত যানবাহন না থাকায় অনেক সময় নির্ধারিত সময়ে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয় না। বিশেষ করে একই সময়ে একাধিক এলাকায় জরুরি পরিস্থিতি তৈরি হলে একটি গাড়ি দিয়ে সব জায়গায় দ্রুত সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে।

 

তিনি আরও জানান, পুলিশ সদস্যরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন। তবে প্রশাসনিক ও যানবাহন সংকটের কারণে কিছু ক্ষেত্রে দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হয় না।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চন্দ্রগঞ্জের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় পুলিশের টহল কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। পর্যাপ্ত গাড়ি থাকলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারবে এবং অপরাধ প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

 

স্থানীয়দের প্রত্যাশা, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে চন্দ্রগঞ্জ থানায় দ্রুত আরও সরকারি টহল গাড়ি বরাদ্দ করা হবে। এতে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধও বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  1. © All rights reserved © 2026