চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান চন্দ্রগঞ্জের ব্যবসায়ী মোহাম্মদ আলী
সাদেকে মাহমুদ সিয়াম
নিজস্ব প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী (বি. কম)। তিনি ৪ নম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয়দের কাছে পরিচিতি তুলে ধরছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোহাম্মদ আলী চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য এবং একজন ব্যবসায়ী। নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে তিনি স্থানীয় মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের সেবা, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যাশা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে তাঁর প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।
তবে তাঁর নির্বাচনে অংশগ্রহণ, প্রার্থিতা ও নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত সাক্ষাৎকার দিবেন আজকের চন্দ্রগঞ্জ এর সাপ্তাহিক ভিডিও বক্তব্যে