সুন্দরবনে দুর্ধর্ষ ‘হাত কাটা রফিক’ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি|মো:কামরুল ইসলাম টিটু
সুন্দরবনে অভিযান চালিয়ে ‘হাত কাটা রফিক’ নামে পরিচিত একটি ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুন্দরবনসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—একটি আগ্নেয়াস্ত্র (বন্দুক), বেশ কয়েকটি রামদা ও চাপাতি, ধারালো ছুরি এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে কথিত ‘হাত কাটা রফিক’সহ দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে সুন্দরবনের সম্ভাব্য আস্তানাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত আইনগত প্রক্রিয়া অনুযায়ী পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
মিজানুর রহমান মল্লিক সম্পাদিত......